বাংলাখবর
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
বাংলা খবর ডেস্ক : কাতারের জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাতার ক্যালেন্ডার হাউস জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে (সোমবার)। সে হিসাবে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি বলেন, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ২ মিনিট) জিলহজ মাসের চাঁদের দেখা মিলবে।
তিনি জানান, ওই দিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের জন্ম না হওয়ায় কাতারসহ আরব ও মুসলিম বিশ্বের কোথাও শনিবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সম্ভব হবে না।
কাতার ক্যালেন্ডার হাউসের তথ্যমতে, চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনের ওপর ইসলামী মাসের শুরু ও শেষ নির্ভর করে। অন্যদিকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের মাধ্যমে গ্রেগরিয়ান মাস নির্ধারিত হয়। সূত্র: কাতার ট্রিবিউন
এই বিভাগের আরও খবর
ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত
ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত
কোরআন নয়, বাংলা বই: অস্ট্রেলিয়ার এক মসজিদে লুকিয়ে থাকা বিস্ময়কর ইতিহাস
কোরআন নয়, বাংলা বই: অস্ট্রেলিয়ার এক মসজিদে লুকিয়ে থাকা বিস্ময়কর ইতিহাস
তিন মাসে ওমরাহ করেছেন রেকর্ড ১ কোটি ১৩ লাখ মানুষ
তিন মাসে ওমরাহ করেছেন রেকর্ড ১ কোটি ১৩ লাখ মানুষ
১০৪ বছর বয়সে হজ পালন করে নজির গড়লেন বৃদ্ধা
১০৪ বছর বয়সে হজ পালন করে নজির গড়লেন বৃদ্ধা
হজের খুতবায় ঐক্য, তাকওয়া ও শৃঙ্খলার আহ্বান জানালেন শায়খ আল-হুযাইফি
হজের খুতবায় ঐক্য, তাকওয়া ও শৃঙ্খলার আহ্বান জানালেন শায়খ আল-হুযাইফি
পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখর হওয়ার অপেক্ষায় আরাফাতের ময়দান
পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখর হওয়ার অপেক্ষায় আরাফাতের ময়দান
হজে ইন্দোনেশীয়দের কোরবানির পশুর মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে
হজে ইন্দোনেশীয়দের কোরবানির পশুর মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে
হজ চলাকালে ইরানে হামলা না করতে ট্রাম্পকে অনুরোধ সৌদির
হজ চলাকালে ইরানে হামলা না করতে ট্রাম্পকে অনুরোধ সৌদির
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলেই ১ লাখ রিয়াল জরিমানা
অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলেই ১ লাখ রিয়াল জরিমানা