বাংলাখবর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হলো রাশিয়া, চীন, পাকিস্তান ও ভারত

বাংলা খবর ডেস্ক : আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই চাপ সৃষ্টি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রচেষ্টার বিরোধিতায় আফগানিস্তানের পাশে দাঁড়াল চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তান। গত মঙ্গলবার ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’–এর সপ্তম বৈঠকে দেশগুলো এই সিদ্ধান্ত নেয়।

আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক কোনো ইস্যুতে একইসাথে রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সহমত হওয়ার দৃষ্টান্ত বিরল। ভারত এমন সময়ে এই সিদ্ধান্ত নিল যখন যখন তালেবানশাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সরকারি সফরে নয়াদিল্লিতে আসছেন।

এসব দেশ আফগানিস্তান এবং প্রতিবেশী রাষ্ট্রগুলিতে সামরিক অবকাঠামো মোতায়েনের প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। এটিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থবিরোধী হিসেবেও মনে করে দেশগুলো। আফগানিস্তান থেকে ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’–এ যোগ দিয়েছেন আমির খান মুত্তাকি।

কয়েক সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, তালেবানের উচিত ওয়াশিংটনের স্থাপিত বাগরাম বিমানঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা।

মস্কোতে আলোচনায় অংশ নেওয়া দেশগুলো দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক, উভয় স্তরে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে।ভারত, রাশিয়া, চীন এবং পাকিস্তান ছাড়াও বৈঠকে ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান অংশ নিয়েছিল। দেশগুলো আফগানিস্তানের সঙ্গে এই অঞ্চল এবং এর বাইরের দেশগুলির সাথে অর্থনৈতিক সম্পর্কের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।

এই বিভাগের আরও খবর

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

কেপ ভার্দেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে নিহত ২৫

মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড

অস্ট্রিয়ায় ‘রাজনৈতিক ইসলাম ছড়িয়ে পড়ায়’ মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের উদ্যোগ