বাংলাখবর

‘জন্ম দিলেই আপন হয় না’, সঞ্জয় কন্যার ইঙ্গিতপূর্ণ পোস্ট

সঞ্জয় কন্যা : ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কার্ড শেয়ার করেন সঞ্জয় কন্যা। তাতে লেখা ছিলো, ‘শুধু রক্তের সম্পর্ক থাকলেই কাউকে জীবনে জায়গা দিতে হয় না। অনেক সময় সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষই ‘পরিবার’ নাম নিয়ে ঘোরে। নিজের মানসিক শান্তি রক্ষা করা সবার অধিকার। চাইলে যোগাযোগ কমিয়ে দেওয়া বা একেবারে বন্ধ করে দেওয়াও যায়। পরিবারের মান রাখার চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াই আগে।’

এই কয়েকটি বাক্যেই তোলপাড় নেটদুনিয়া। কেউ বলছেন- এ যেন পরিবারের অন্দরের ঝড়েরই ইঙ্গিত। কেউ আবার মন্তব্য করছেন, এটা হয়তো কেবলই এক ‘সেল্ফ হিলিং’ বার্তা।

সেই পোস্টে আরও উল্লেখ ছিলো, ‘পরিবার মানেই খারাপ ব্যবহার, দোষ চাপানো বা কষ্ট দেওয়ার অধিকার নয়। যারা আপনাকে কষ্ট দেয়, তাদের জীবনে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই। তারা জন্ম দিয়ে বড় করে তুললেও আপনজন হয়ে যান না।’

উল্লেখ্য, ২৯ জুলাই ৬৬ বছরে পা দেন সঞ্জয় দত্ত। সেদিন মেয়ে ত্রিশলা শুভেচ্ছা জানিয়েছিলেন। আবার ১০ আগস্ট মেয়ের জন্মদিনেও শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেতা।

ত্রিশলা দত্ত সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে। ১৯৯৬ সালে মস্তিষ্কে টিউমারের কারণে সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যু হয়। তাদেরই একমাত্র কন্যা এই ত্রিশলা, মায়ের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে নানা-নানির কাছে বড় হয়েছেন তিনি। বলিউডের চকমকে দুনিয়া থেকে খানিকটা দূরেই থাকতে ভালবাসেন তিনি। বর্তমানে নিউ ইয়র্কে একজন সাইকোথেরাপিস্ট হিসেবে কর্মরত আছেন এই স্টারকিড।

এদিকে সঞ্জয়ের বর্তমান সংসারে আছেন স্ত্রী মান্যতা দত্ত ও যমজ সন্তান শাহরান ও ইকরা। প্রথম সংসারের কন্যা ত্রিশলার সঙ্গে তার দূরত্বের গল্প নতুন নয়, তবে এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে ফের আলোচনার কেন্দ্রে সঞ্জয় পরিবার।

এই বিভাগের আরও খবর

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল