বাংলাখবর

বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা

 সেলিনা : বিবাহবিচ্ছেদের আইনি লড়াইয়ের মধ্যেই সন্তানদের নিয়ে আবেগঘন বার্তা দিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ-সংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে সন্তানদের কাছ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। এর মধ্যেই নতুন শিক্ষাবর্ষে স্কুলে পা রেখেছে তার তিন ছেলে উইনস্টন, বিরাজ ও আর্থার। বিশেষ এই দিনে সন্তানদের কাছে থাকতে না পারার কষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সেলিনা।

অভিনেত্রী সোমবার (১৫ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে ছেলেদের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। সন্তানদের প্রথম দিনের স্কুলে নিজের উপস্থিতি না থাকার কষ্টও তুলে ধরেন তিনি। সেলিনা আরও লেখেন, একসময় তিনি সন্তানদের স্কুলের বই নিজের হাতে মলাট করে দিতেন। দুবাইয়ে তাদের জন্য তৈরি করেছিলেন লেডিবার্ড আকৃতির ‘শুলট্যুটে’। অস্ট্রিয়ায় স্কুল শুরু হওয়ার আগে সন্তানদের জন্য ভালোবেসে তিনি খাবার তৈরি করেছিলেন। ছোট ছোট এসব মুহূর্তই তার কাছে ছিল অসাধারণ আনন্দের।

তবে এবার সেই স্মৃতির জায়গায় এসেছে দূরত্ব আর অনিশ্চয়তা। সেলিনা জানান, সন্তানদের প্রথম স্কুলের দিনে তিনি তাদের কাছে থাকতে পারবেন না। এমনকি ২০২৬ সালের বাকি সময়ের স্কুলের দিনগুলোতেও হয়তো তাদের সঙ্গে থাকতে পারবেন না এই আশঙ্কায় ভেঙে পড়েছেন তিনি।

তবে সন্তানদের উদ্দেশে তার বার্তায় ছিল গভীর ভালোবাসা ও আশ্বাস। তিনি বলেন, বাবা-মায়ের মধ্যে যা-ই ঘটুক, তার সবচেয়ে বড় চাওয়া সন্তানরা যেন দুজনের সঙ্গেই নিজেদের দৈনন্দিন আনন্দ ও অনুভূতি স্বাধীনভাবে ভাগ করে নিতে পারে।

সেলিনা আরও জানান, তার ছেলেদের কখনোই মা-বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে না। তারা দুজনকেই ভালোবাসতে পারবে এবং এ নিয়ে কোনো অপরাধবোধও যেন তাদের না থাকে। সেলিনা ও পিটার হাগ প্রায় ১৫ বছর দাম্পত্যজীবনের পর আলাদা হয়েছেন। অভিনেত্রী মুম্বাইয়ের একটি আদালতে পারিবারিক সহিংসতা আইনের আওতায় স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। সন্তানদের কাছে যেতে বাধা, সম্পত্তি ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়েও অভিযোগ তুলেছেন তিনি।

অন্যদিকে পিটার হাগ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার বাবাও সেলিনার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ এনে আইনি নোটিশ দিয়েছেন। আইনি লড়াই যতই কঠিন হোক, সন্তানদের উদ্দেশে সেলিনার বার্তা যেন একটাই দূরত্ব থাকলেও মায়ের ভালোবাসায় কোনো দূরত্ব নেই।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এই বিভাগের আরও খবর

বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা

বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি