বাংলাখবর

‘অপারেশন সিঁদুর’: প্রশংসায় ভাসছে বলিউড, ক্ষোভ জানালো পাকিস্তানের তারকারা

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। ভারতের এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এ হামলার পর বলিউডের অক্ষয়-কঙ্গনারা প্রশংসায় ভাসলেও ক্ষোভে ফেটে পড়ছেন পাকিস্তানের মাহিরা-হানিয়ারা। 
 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় একাধিক স্ট্যাটাস শেয়ার করেন। অপারেশন সিঁদুরের ঝলক পোস্ট করে লেখেন, ‘ওরা বলেছিলেন মোদীকে বলে দেবে, আর মোদী ওদেরকেই বলে দিল!’

এছড়িা কঙ্গনা এদিন একই সঙ্গে ভারতীয় সেনাদের রক্ষা এবং সুরক্ষার্থে আরও একটি পোস্ট করেন। লেখেন, ‘যারা আমাদের রক্ষা করেন, ঈশ্বর যেন তাদের রক্ষা করেন। আমাদের সেনা বাহিনীকে সাফল্য এবং সুরক্ষার শুভেচ্ছা জানাচ্ছি।’

অভিনেতা অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে লেখেন, ‘জয় হিন্দ, হয় মহাকাল।’ আর অনুপম খের লেখেন, 'ভারত মায়ের জয়।'

বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’খ্যাত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের প্রশংসা করে এক্সে লিখেছেন ‘জয় হিন্দ’। এ পরিচালকের সঙ্গে যোগ দিয়ে বলিউড অভিনেতা অনুপম খেরও এর সমর্থনে এক্সে , ‘অপারেশন সিঁদুর’ লিখে গর্ব প্রকাশ করেছেন।

অভিনেতা রিতেশ দেশমুখ ও নির্মাতা মধুর ভান্ডারকরও ভারতের হামলার প্রশংসা করেছেন। রিতেশ দেশমুখ লিখেছেন, ‘অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের স্যালুট। আমাদের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা।’

মধুর ভান্ডারকর পোস্টে লিখেছেন, ‘সেনাবাহিনী আমাদের গর্ব। অপারেশন সিঁদুর প্রমাণ করে, ভারত যেকোনো রকম হুমকির জবাব দিতে প্রস্তুত। ভারত মায়ের জয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সমর্থন প্রকাশ করে পোস্ট দিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল।

এদিকে ভারতের এ হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। ভারতের সামরিক এ পদক্ষেপের সমালোচনা করে লেখিকা ফাতিমা ভুট্টোর পোস্ট করা একটি টুইট আবার শেয়ার করেন মাহিরা, ইনস্টাগ্রাম স্টোরিতে এক হৃদয়গ্রাহী বার্তায় লিখেছেন, ‘কাপুরুষ!!! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, বিবেক জাগ্রত হোক। আমিন।’

অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এই হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। ঘুমন্ত মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় বলে ক্ষোভ ঝেড়েছেন এ অভিনেত্রী।

এই বিভাগের আরও খবর

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল