বাংলাখবর
‘অজ্ঞাত স্থান’ থেকে গান শোনালেন মমতাজ
মমতাজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাসহ মন্ত্রী, এমপিরা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ বিদেশে পাড়ি জমান। কেউ কেউ দেশের মধ্যেই আত্মগোপনে চলে যান।
আত্মগোপনে থাকা এমপিদের একজন কণ্ঠশিল্পী মমতাজ। সরকার পতনের পর মানিকগঞ্জ-২ আসনের সাবেক এ সংসদ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কি দেশেই আছেন, নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন- সেই খবরও মিলছে না।
তবে এর মধ্যেই রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি গানের ভিডিও নিয়ে হাজির হলেন সাবেক এই এমপি।
ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে কোনো একটি রুমের বিছানায় বসেই ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে।
এদিকে দীর্ঘদিন পর মমতাজকে ফেসবুকে আবিষ্কার করে ভক্তরাও একের পর এক মন্তব্য করেছেন। কেউ জানতে চেয়েছেন, কোথায় আছেন আপনি? দেশেই আত্মগোপনে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন?
কেউ আবার আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরে মন্তব্য করেছেন। যদিও কিছু ভক্ত রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে কণ্ঠশিল্পী মমতাজকে আবারও গানের জগতে ফিরে পেতে চেয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে হেরে যান।
জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন আসতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। গানের জগতের মানুষ মমতাজ, তাই গান নিয়েই আবার ব্যস্ত হয়েছিলেন।
এরই মধ্যে মাসখানেক আগেও যুক্তরাষ্ট্রে কয়েকটি প্রোগ্রামে অংশ নেন মমতজা। সবশেষ নিউয়র্কের জ্যামাইকায় একটি অনুষ্ঠান শেষে ১৯ মে দেশে ফেরেন তিনি। চলতি মাসেই আবারও আমেরিকা সফরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতিতে আর যেতে পারেননি সাবেক এই সংসদ সদস্য।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল