বাংলাখবর
৯ মাসের অন্তঃসত্ত্বা মাহিকে গ্রেপ্তার, যা বলছেন তারকারা
চিত্রনায়িকা মাহিয়া মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে মক্কা শরিফ দেখার ইচ্ছা হয়েছিল তার। সে কারণেই গত ৭ মার্চ স্বামী রকিব সরকারকে নিয়ে ওমরাহ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় দেশে ফিরতেই কারাগারে যেতে হলো তাকে।
মাহির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শোবিজের অনেকেই গর্ভধারিণী মা এবং তার অনাগত সন্তানের ক্ষতি না হওয়ার বিষয়ে নজর দিতে আর্জি জানিয়েছেন।
নায়ক রিয়াজ বলেন, ‘নায়িকা মাহি বর্তমানে গর্ভবতী। পুলিশ যেন তার শারীরিক জটিলতার বিষয়টি মাথায় রাখে।’
অভিনেত্রী নিপুণ আক্তার বলেন, ‘একজন শিল্পী হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে আমি চাই, মাহি যেন সুবিচার পান। তিনি গর্ভবতী, তার প্রতি যেন সেই বিবেচনা করেই আইনি ব্যবস্থা নেওয়া হয়।’
নায়িকা তমা মির্জা লিখেছেন, ‘মাহিয়া মাহি এত বড় অপরাধ করে ফেলেছে যে, নয় মাসের গর্ভবতী এক নারীকে এত আয়োজন করে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে যাওয়া হলো? আসলে অনেক বড় আসামি ধরে ফেলেছে...ও আমি আবার এগুলো নিয়ে কেন কথা বলছি, দেখা যাবে কথা বলার অপরাধে আমিও...।’
নবাগত নায়িকা রাজ রিপা লেখেন, ‘তার (মাহি) গর্ভের বাচ্চাটা যেন এই সুন্দর দুনিয়া দেখে। দেশের সরকার ‘বাংলার মা’র কাছে চাওয়া, মাহিয়া মাহি একজন ৯ মাসের গর্ভবতী মহিলা, দয়া করে তাকে মুক্ত করে দিন।’
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল