বাংলাখবর
হিমুর মৃত্যুতে মুখ খুললেন ভাবনা
ভাবনা : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর আকস্মিক মৃত্যুতে শোকাহত দেশের শোবিজ অঙ্গন। প্রিয় সহশিল্পীর এমন বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন তারকারা। তাদেরই একজন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা।
হিমুর মৃত্যুতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে অভিনেত্রী বলেছেন, যদি কারও মানসিক স্বাস্থ্য খারাপ হয়, তাহলে দয়া করে দোষারোপ করবেন না। যদি হাজার বার ধসে পড়ার পরেও যদি কারও এমন হয়, তাহলে তাকে বিচার করা কঠিন হয়ে যায়। মানুষের চলে যাওয়ার সময়, সব সময় প্রকট হয়ে দেখা দেয় না।
তিনি আরও লেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেছে দয়া করে তাকে খারাপ বা দোষী মনে করবেন না। বিশ্বাস করুন, তারা ইতোমধ্যে পৃথিবীকে আবর্জনার মতো অনুভব করে। আমার আত্মা শোকে কাঁদছে। হুমায়রা আপু, তোমার আত্মার শান্তি কামনা করছি।
ভাবনার সেই পোস্টে একমত পোষণ করেছেন ভক্ত-অনুরাগীরা। হিমুর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেত্রীকে বিভিন্ন সান্তনা দেওয়ারও চেষ্টা করেছেন তারা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ নভেম্বর) উত্তরায় নিজ ফ্ল্যাট থেকে হিমুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার কথিত প্রেমিক রুফিকে আটক করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল