বাংলাখবর
হাসনাত-নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার সারজিসের স্ট্যাটাস ভাইরাল
সারজিস : কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সামাজিক মাধ্যমে দেওয়া স্ট্যাটাস ভাইরাল হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পৃথক স্ট্যাটাস দেন তারা। মুহূর্তেই তাদের পোস্ট ভাইরাল হয়েছে।
শনিবার ইফতারের পরপর সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ দুই শব্দে লেখেন- ‘ইনকিলাব জিন্দাবাদ।’
মাত্র দুটি শব্দের এই স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যে পোস্টটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফেসবুকে পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টে তিনি লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’ ইতোমধ্যে পোস্টটিতে ব্যাপক লাইক, কমেন্ট ও শেয়ার হয়েছে।
অন্যদিকে শনিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই!’
সারজিস আলমের এই স্ট্যাটাসে ইতোমধ্যে দুই লাখের বেশি লাইক পড়েছে। সেই সঙ্গে ২৩ হাজারের বেশি মানুষ স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি প্রায় তিন হাজার আইডি থেকে স্ট্যাটাসটি শেয়ার করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল