বাংলাখবর
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
পূর্ণিমা : ঢাকাই চলচ্চিত্রের দুই প্রজন্মের জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমার সম্পর্ক নিয়ে আবারও আলোচনায় সোশ্যাল মিডিয়া। পর্দার বাইরে তাদের আন্তরিকতা ও শ্রদ্ধাবোধের একটি নতুন ঝলক দেখা গেল সম্প্রতি পূর্ণিমার একটি আবেগঘন পোস্টে, যেখানে তিনি শাবনূরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ভালোবাসা ও সম্মানের ভাষায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণিমার পোস্টটি এখন ভাইরাল। অভিনেত্রীর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন আর কেউ করেছেন শেয়ার। ৮২ হাজারের বেশি রিয়েকশন এসেছে পোস্টে।
সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু মুহূর্তের একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন চিত্রনায়িকা পূর্ণিমা। সেই ভিডিও ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয় নস্টালজিয়া ও আবেগঘন পরিবেশ। ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লেখেন, কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ‘শাবনূর’ আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।
তিনি আরও লিখেছেন, ২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।
বর্তমানে শাবনূর বড় পর্দায় নিয়মিত না থাকলেও তাকে নিয়ে সহকর্মী ও ভক্তদের ভালোবাসা এখনো স্পষ্ট। পূর্ণিমার পোস্টেও সেই অনুপস্থিতির অনুভব উঠে এসেছে। তিনি শাবনূরের সুস্থতা কামনা করে লেখেন, “আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”
ঢালিউডের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের অভিনয় ও জনপ্রিয়তার মাধ্যমে আলাদা জায়গা করে নিয়েছেন। এক সময় তাদের নিয়ে প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও বাস্তব জীবনে তাদের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধন এখন ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল