বাংলাখবর
মৌসুমীকে নিয়ে ফেসবুকে ওমর সানীর পোস্ট, আবেগঘন বার্তা দিলেন নায়ক
ওমর সানী : চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন এলেই তা বিশেষ হয়ে ওঠে ওমর সানীর কাছে। তবে গত দুই বছর ধরেই এই দিনটি একসঙ্গে উদযাপন করতে পারছেন না তারা। কারণ মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন, আর ওমর সানী রয়েছেন দেশে। তাই এবারের জন্মদিনে তাদের দেখা হচ্ছে না।যদিও ভালোবাসার প্রকাশ থামেনি।
মৌসুমীর জন্মদিনে সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর প্রতি শুভেচ্ছা জানিয়ে ওমর সানী লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।
২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশে ফেরার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে গত বছরের মতো এবারও তাকে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করতে হচ্ছে। গত বছর জন্মদিনে দেশে থাকতে না পেরে মন খারাপের কথা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন নায়িকা। তিনি বলেছিলেন,দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন, প্রিয়জনেরা বাড়িতে আসতেন কেক-ফুল নিয়ে। বিদেশে বসে সেই পরিবেশটাকে খুব মিস করি।
মৌসুমীর জন্মদিনে সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর প্রতি শুভেচ্ছা জানিয়ে ওমর সানী লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।
অভিনয়ের পাশাপাশি তিনি গান গেয়েছেন, পরিচালনা ও প্রযোজনাও করেছেন। বহু ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেয়া এই নায়িকা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান। ওমর সানীর সঙ্গে একাধিক সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন মৌসুমী। শুটিংয়ের মধ্যেই শুরু হয় তাদের প্রেম। পরে গোপনে বিয়ে, এরপর ঘটা করে আয়োজন। দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান ফারদীন এবং ফাইজা।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল