বাংলাখবর

মোহাম্মদপুরে সব হাউজিংয়ে বসছে সেনা ক্যাম্প

বাংলা খবর ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে আজ রবিবার থেকে প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী ক্যাম্প বসাবে সেনাবাহিনী। এসব ক্যাম্প থেকে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করবেন সেনাসদস্যরা।

গতকাল শনিবার দিনগত রাত ১টার দিকে বছিলায় সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।

এর আগে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

সংবাদ সম্মেলনে মেজর নাজিম আহমেদ বলেন, ‘মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার থেকে বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প করা হবে। দু-তিনটি হাউজিং এলাকার মধ্যে একটি করে এমন অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে; যেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গল শনিবার এক অভিযান পরিচালনা করেছে। বছিলা সুপারশপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুজনসহ মোট ৪৫ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

মোহাম্মদপুরে ২৭-২৮টি কিশোর গ্যাংয়ের সন্ধান পাওয়া গেছে উল্লেখ করে মেজর নাজিম বলেন, ‘এরমধ্যে জেনেভা ক্যাম্পেই প্রায় ৩০-৪০ শতাংশ রয়েছে। যাদের আটক করেছি, তাদের মধ্যে ১৫ থেকে ১৬ জন গডফাদার বা লিডারকে আমরা ধরেছি। এদের সবাই চাঁদাবাজি, ডাকাতি করতেন। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ তাদের দ্বারা ভুক্তভোগী।’

সেনাবাহিনীর এ অভিযানের সঙ্গে র‌্যাব ও পুলিশের সদস্যরা ছিলেন এবং গ্রেপ্তারদের থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা

বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক

কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি