বাংলাখবর
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
বাংলা খবর ঢাকা : রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়জন দাঁড়িয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে এ অগ্নিকাণ্ড ঘটে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ জানিয়েছেন, আবাসিক ভবনে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা ছয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, ৩৬ নম্বর হোল্ডিংয়ের ছয় তলা বাড়ির দোতলায় সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে তিনজনের লাশ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস। পরে আরো তিনজনের মৃত্যুর কথা জানা যায়। এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি