বাংলাখবর
বিড়ালের জন্য ৫০০০০ টাকা পুরস্কার ঘোষণা আসিফের
আসিফ আকবর : পোষা বিড়াল হারিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবুও মেলেনি সন্ধান। বাধ্য হয়ে এবার ঘোষণা করলেন ৫০ হাজার টাকা পুরস্কার। ঘোষণাটি সামাজিক মাধ্যমে দিয়েছেন এ গায়ক।
নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, সুবিশাল কম্পাউন্ডে প্রতিদিনই পুম্বাকে (বিড়ালের নাম) খুঁজি। ওর নাম ধরেও ডাকাডাকি করি যদি সাড়া দেয়! পুম্বা নেই তেরো দিন হয়েছে, অনেক ক্যাট লাভার চেষ্টা করে যাচ্ছে তাকে খুঁজে বের করতে। পুম্বার মতো দেখতে একটা বিড়াল এরমধ্যে তার মালিকও খুঁজে পেয়েছে।
এরপর লিখেছেন, আমার সন্তানদের ধারনা তাদের বাবা মহাপরাক্রমশালী হারকিউলিস, যে সব কিছু করতে পারে। কোনো ক্রাইসিস তৈরি হলে সন্তানদের শান্ত করার জন্য বলি চিন্তা করো না বাবা- টাইগার আভি জিন্দা হ্যায়! পুম্বা হারিয়ে যাওয়ার পর বাচ্চাদের কাছে কিছুটা অসহায় হয়ে গেছি। তেইশ মাস বয়সী আইদাহও পুম্বাকে খুঁজে বেড়ায়।
সবশেষে এ গায়ক লিখেছেন, বিড়ালটা বেঁচে আছে, কারও বাসায় আছে। তিনি হয়তো মালিক খুঁজে পাচ্ছেন না। অথবা কেউ নিজের মনে করে লুকিয়ে রেখেছে। এই সম্ভাবনাও নাকচ করছি না। পুম্বা খুব সুন্দর দেশি ক্যাট, স্বাভাবিকের চেয়েও ওর দেহের গড়ন ও সৌন্দর্য নজর কাড়ার মত। আমি জানি সে ভাল যত্ন আত্তিতেই আছে। ওকে ইনজেকশন দেওয়ার সময়ও হয়ে গেছে। প্লীজ পুম্বার শুধু সন্ধান দিন, ৫০০০০ টাকা গিফট পৌঁছে যাবে।
শিগগিরই একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে হাজির হবেন আসিফ। এটি গায়কের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। গানের নাম ‘দ্য লাস্ট ডন’। গানে আসিফকে একজন ডনের ভূমিকায় দেখবে দর্শক। থাকবে অ্যাকশন দৃশ্যও।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল