বাংলাখবর
বিমান বিধ্বস্ত: আহতদের বহনে মেট্রোরেলে বগি রিজার্ভ
বাংলা খবর ঢাকা : রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হাতহতের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় আহতদের বহনের জন্য মেট্রোরেলে বাগি রিজার্ভ রাখা হয়েছে।
সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।
এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনার পর এরইমধ্যে ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।
অন্যদিকে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি , বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এই বিভাগের আরও খবর
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি