বাংলাখবর
বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট মৌনীর
মৌনী রায় : ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেছেন। সম্প্রতি মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে।
এরই মাঝে মৌনতা ভেঙে সামাজিক মাধ্যমে হাজির হলেন মৌনী। তবে বিচ্ছেদ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তার সাম্প্রতিক পোস্টটি ঘিরেই দানা বাঁধছে নতুন রহস্য। বুধবার ছিল মৌনীর বোন রূপালি কাদিয়ানের জন্মদিন। বোনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
সেখানে মৌনী লিখেছেন, ‘ধ্বংস হোক বা আনন্দের সময় আমার বোন সবসময় আমার পাশে। তুমিই আমার সব কিছু। তোমার রসিকতা, বুদ্ধি আর সৌন্দর্য নিয়ে তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি তা ভাষায় বোঝাতে পারব না। জানি, তুমি আমার অনুভূতিগুলো টের পাও।’
মৌনীর এই আবেগঘন বার্তার গভীরে অন্য কোনো মানে খুঁজছেন ভক্তরা। বিশেষ করে ‘ধ্বংস’ শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি কি নিজের ব্যক্তিগত জীবনের বিপর্যয়ের ইঙ্গিত দিলেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে।
নজর কেড়েছে আরও একটি বিষয় বোনের জন্মদিনের ছবির আবহেও কোথাও দেখা মেলেনি স্বামী সুরজ নাম্বিয়ারের। অথচ কিছু দিন আগেও মৌনীর প্রতিটি ছবিতেই উজ্জ্বল উপস্থিতি ছিল সুরজের। গুঞ্জনের পালে বাড়তি হাওয়া লেগেছে যখন দেখা যায়, মৌনী ও সুরজ একে অপরকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করেছেন। শুধু তাই নয়, মৌনীর ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানিও সুরজকে আনফলো করে দিয়েছেন।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল