বাংলাখবর
বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সংঘাতের আশঙ্কা
বাংলা খবর ঢাকা : রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার সন্ধ্যায় রাবি কোষাধক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন প্যানেলের নেতাকর্মী ও সমর্থকরা মুখোমুখি হয়ে পরস্পরবিরোধী স্লোগান দেওয়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, শিক্ষক-কর্মকর্তাদের কর্মসূচির মধ্যে আজ সোমবার রাকসু নির্বাচন স্থগিত করার আহ্বান জানায় ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল। তবে ২৫ তারিখ নির্বাচন আয়োজনের দাবিতে অনঢ় ইসলামী ছাত্রশিবির।
এমতাবস্থায় সোমবার সন্ধ্যায় রাবি কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি সভায় বসেছে রাবি প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন। পরে কোষাধ্যক্ষের কার্যালয় ঘিরে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।
ছাত্রশিবির নেতারা জানান, একটি পক্ষ রাকসু নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা চায়, ২৫ তারিখে রাকসু নির্বাচন দিতে হবে।
বামপন্থী একটি প্যানেলের একাধিক নেতা জানান, তারা পূজার ছুটির পর রাকসু নির্বাচনের দাবিতে অবস্থান নিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এই বিভাগের আরও খবর
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১,১৬,৯৭৬ শিক্ষার্থী, এগিয়ে ছাত্রীরা
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১,১৬,৯৭৬ শিক্ষার্থী, এগিয়ে ছাত্রীরা
অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী
অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন ৯ শিক্ষার্থী,
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন ৯ শিক্ষার্থী,
একই প্রশ্নে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু কাল
একই প্রশ্নে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু কাল
নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত ডুয়েট
নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত ডুয়েট
এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত
ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়