বাংলাখবর
নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত ডুয়েট
বাংলা খবর ঢাকা : গাজীপুরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য (ভিসি) যোগদান করেছেন। রবিবার সকালে তিনি যোগদান করেছেন। নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল, পুলিশ ও বহিরাগতদের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় ডুয়েট। আহত হয় ৭ জন পুলিশসহ বেশ কয়েককজন শিক্ষার্থী।
সম্প্রতি সরকার ড. মোহাম্মদ ইকবাল-কে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই এ নিয়োগ প্রত্যাখ্যান করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে তারা ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে নবনিযুক্ত ভিসিকে ‘লাল কার্ড’ প্রদর্শনের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছাত্রদল ও বহিরাগত বিএনপির নেতৃত্বে গেট ভেঙে নবনিযুক্ত ভিসি ড. মোহাম্মদ ইকবালকে ক্যাম্পাসের গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এসময় সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল, পুলিশ ও বহিরাগতদের দফায় দফায় হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস।
গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম & অপারেশন) মো. বেলায়েত হোসেন বলেন, ভিসির যোগদান নিয়ে দুই পক্ষে সংর্ঘষে লিপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছত্রভঙ্গের চেষ্টা করে। এসময় ৭জন পুলিশ সদস্য আহত হয়েছে। এবিষয়ে নিয়মিত মামলা হবে ভিসি দায়িত্ব গ্রহণ করেছেন। কেউ স্বার্থসিদ্ধি করতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে ।
এর আগে গত ১৪ মে শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ার পরপর ই তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তাদের দাবি ডুয়েটে কর্মরত কোন শিক্ষককে ভিসি নিয়োগ দিতে হবে।
এই বিভাগের আরও খবর
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১,১৬,৯৭৬ শিক্ষার্থী, এগিয়ে ছাত্রীরা
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১,১৬,৯৭৬ শিক্ষার্থী, এগিয়ে ছাত্রীরা
অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী
অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন ৯ শিক্ষার্থী,
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন ৯ শিক্ষার্থী,
একই প্রশ্নে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু কাল
একই প্রশ্নে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু কাল
নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত ডুয়েট
নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত ডুয়েট
এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত
ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়