বাংলাখবর
বাড়ছে লাশের সারি, হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
বাংলা খবর ঢাকা : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। রবিবার (১০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে।
একই সময়ের পরিসংখ্যানে দেখা যায়, দেশে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৮১৯ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এখন পর্যন্ত হাম সন্দেহে ৩৪ হাজার ৯০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজার ৮৬২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের এই ঊর্ধ্বগতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
এই বিভাগের আরও খবর
ভাইরাল জ্বরের প্রকোপ ও রক্ত পরীক্ষার গুরুত্ব
ভাইরাল জ্বরের প্রকোপ ও রক্ত পরীক্ষার গুরুত্ব
অনুমোদন পেল বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা
অনুমোদন পেল বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক!
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক!
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ‘মারাত্মক ডায়রিয়ার’ সৃষ্টিকারী পরজীবী
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ‘মারাত্মক ডায়রিয়ার’ সৃষ্টিকারী পরজীবী
অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন ওষুধের অবিশ্বাস্য সাফল্য
অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন ওষুধের অবিশ্বাস্য সাফল্য
ক্যানসারের টিউমার সম্পূর্ণ নির্মূলে আশার আলো
ক্যানসারের টিউমার সম্পূর্ণ নির্মূলে আশার আলো
স্তন ক্যান্সারের লাখো রোগী এড়াতে পারবেন কেমোথেরাপি, বলছে গবেষণা
স্তন ক্যান্সারের লাখো রোগী এড়াতে পারবেন কেমোথেরাপি, বলছে গবেষণা
বাড়ছে লাশের সারি, হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
বাড়ছে লাশের সারি, হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
যুদ্ধের প্রভাব চিকিৎসায়, হিলিয়াম সংকটে এমআরআই নিয়ে শঙ্কা
যুদ্ধের প্রভাব চিকিৎসায়, হিলিয়াম সংকটে এমআরআই নিয়ে শঙ্কা
বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা