বাংলাখবর

পদক পাচ্ছে র‍্যাবের কুকুর

বাংলা খবর ঢাকা : দেশে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পাচ্ছে। র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডগ স্কোয়াডের কুকুরটির নাম 'চিতা'। রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় ডগ স্কোয়াডের এ কুকুরকে পুরস্কৃত করা হচ্ছে।

সোমবার (২০ মার্চ) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে দুর্ঘটনায় নিহত তিন জন ব্যক্তির মরদেহ উদ্ধার করায় এই প্রথম র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে।’

র‍্যাব সূত্র জানা যায়, বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পেতে যাওয়া র‍্যাবের ডগ স্কোয়াডের কুকুরের নাম চিতা। র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ডগ স্কোয়াডের কুকুর চিতাকে মহাপরিচালক পদক দেওয়া হবে।

গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

এই বিভাগের আরও খবর

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা

বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক

কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি