বাংলাখবর
নববধূর সাজে অপু বিশ্বাস, ফেসবুকে ছবি ভাইরাল
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, এমনকি বিভিন্ন সমসাময়িক ইস্যুতে কথা বলে থাকেন। সাবেক স্বামী শাকিব খান এবং একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের ব্যাপারেও একসময় বিভিন্ন পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী।
গত ২৩ মে ফেসবুকে এক পোস্টে এ নায়িকা লেখেন, ‘আত্মবিশ্বাসী নারী ঘৃণা ছড়ায় না।’ সেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার এ উদ্ধৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আবার অনেকে অভিনেত্রীকেই আত্মাবিশ্বাসী বলে উল্লেখ করেন মন্তব্যে।
এবার এ নায়িকা ফেসবুক ভেরিফায়েড পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। ছবিতে তাকে নববধূর সাজে দেখা গেছে। হালকা সোনালি রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং মানান সই গহনায় লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন এ সুন্দরী নায়িকা।
ঢালিউড ক্যুইন ছবিগুলো পোস্ট করতেই নজর কাড়ে নেটিজেনদের। যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ছবিগুলোয় মাত্র কয়েক ঘণ্টায় ত্রিশ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং মন্তব্য এসেছে দুই হাজারের অধিক। মন্তব্যে প্রিয় তারকার বধু সাজের ছবির প্রশংসা করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে জানা গেছে, অপু বিশ্বাসের এ ছবিগুলো ফটোশুটের। নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের জন্য গৌতম সাহার কৌরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন এবং ভিডিওতে রাব্বি।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল