বাংলাখবর
ধর্মেন্দ্রর মৃত্যুতে শাহরুখের আবেগঘন পোস্ট
শাহরুখ : পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। তার মৃত্যুতে শুধু বলিউড নয়, শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। তার মৃত্যুর পর থেকেই স্যোশাল মিডিয়া জুড়ে তারকাদের আবেগঘন পোস্টে ভরে ওঠে।
তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের কোনো পোস্ট শুরুতে দেখা যায়নি। বরং, তিনি ছুটে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতার শেষকৃত্যে অংশ নিতে। তবে এবার সমাজ মাধ্যমে এক গভীর আবেগঘন পোস্ট করলেন শাহরুখ।
ধর্মেন্দ্রর সঙ্গে নিজের একটি পুরোনো ছবি শেয়ার করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।’
তার কথায়, ‘শুধু তার পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্র প্রেমীদের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। আপনি অমর এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সবসময় ভালোবাসব।’
তবে কেবল শাহরুখ নন, নির্মাতা-অভিনেতা ফারহান আখতারও এদিন অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে পোস্ট করেন। তিনি লেখেন, ‘সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যারা সিনেমা তৈরি করেন এবং যারা দেখেন সকলের জন্য। ধরমজি চিরকাল অপূরণীয় থাকবেন। ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল