বাংলাখবর

দূঃখজনক হলেও সত‍্যি যে বিএনপি'কে ভালবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছিনা: শিল্পী আসিফ

আসিফ আকবর : সঙ্গীতশিল্পী আসিফ আকবর বলেছেন, শৈশব থেকেই আমি শহীদ জিয়ার অনুরক্ত, বিএনপি'র একজন একনিষ্ঠ সমর্থক। দূঃখজনক হলেও সত‍্যি যে বিএনপি'কে ভালবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছিনা।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তার পোস্টটি হুবহু নীচে তুলে ধরা হলো-

স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া জেড ফোর্স অধিনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাৎ বার্ষিকী ৩০শে মে। শহীদ জিয়া প্রকৃত অর্থে গত ৫৪ বছরে বাংলাদেশের একমাত্র স্টেটম‍্যান। স্বাধীনতা উত্তর শ্বাপদসঙ্কূল রাজনৈতিক, সামরিক পথপরিক্রমা, দেশী বিদেশী ষড়যন্ত্রে দিশাহীন জাতিকে দেখিয়েছিলেন আলোর পথ। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে এগিয়ে নিয়েছেন কৃষি, শিল্প, মানবসম্পদ উন্নয়ন খাতে স্বনির্ভরতার দিকে। দেশে প্রতিষ্ঠিত করেছেন বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদ।

শহীদ জিয়ার বিরামহীন ছুটে চলাই আধুনিক বাংলাদেশের ভিত্তি রচনা করেছে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তিনি ছিলেন এক অজেয় ধুমকেতু। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে উঠেছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খার মূর্ত প্রতীক। ইতিহাসের পথ পরিক্রমায় আবারো বিএনপি'র সামনে এসেছে রাষ্ট্র পরিচালনার সুযোগ। শহীদ জিয়ার কীর্তিগাঁথা আমরা শুনেছি অগ্রজদের কাছ থেকে। উনার ১৯ দফার মর্মার্থই ছিল বাংলাদেশের অর্থনীতির ম‍্যাগনা কার্টা।

শৈশব থেকেই আমি শহীদ জিয়ার অনুরক্ত, বিএনপি'র একজন একনিষ্ঠ সমর্থক। দূঃখজনক হলেও সত‍্যি যে বিএনপি'কে ভালবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছিনা। অত‍্যাচারের খড়গে ছিল জিয়া পরিবার, সুফল ভোগ করেছে জাতীয়তাবাদের লেবাসধারী কিছু নেতা, অত‍্যাচারীর এজেন্ট'রা। সারাদেশে গুম খুন মামলা হামলা জেল জুলুমে নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মী, তারাই আজ দলে অপাংক্তেয়। সেই বিএনপি এখন খুঁজে পাইনা যে বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদের ঝান্ডাধারী, যে বিএনপি জনতার। শহীদ জিয়ার সেই বিএনপি ফেরত চাই যে বিএনপি দেশের নারী, যুবক, শিশু, ক্রীড়া এবং শিল্পীবান্ধব। জাতির ক্রান্তিকালে দেশের সাধারন মানুষ নতুন আলোর ঝলকানি দেখার অপেক্ষায়। মাহেন্দ্রাক্ষণ সমাগত, প্রতিফলন দেখতে চাই শহীদ জিয়ার উচ্চারিত সেই মহান বানী'র- ব‍্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়...।

বিনম্র শ্রদ্ধা হে মহান নেতা। শহীদ জিয়া অমর হউন, বাংলাদেশ জিন্দাবাদ। ভালবাসা অবিরাম…

এই বিভাগের আরও খবর

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল