বাংলাখবর
দুই ছেলেকে গলা কেটে হত্যা, বাবার ‘আত্মহত্যা’র চেষ্টা
বাংলা খবর ঢাকা : রাজধানীর পল্লবীতে দুই ছেলে শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের বাবাকেও গলা কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আহত ব্যক্তি নিজে বাচ্চাদের হত্যা করেছেন এবং পরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।
আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত শিশুদের নাম জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর, আরেকজনের বয়স ৩ বছর। তাদের বাবার নাম মো. আহাদ (৪০)।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকালে আমাদের কাছে তথ্য আসে পল্লবীর বাইগারটেকের একটি বাসায় দুই ছেলে শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা সেখানে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করি। শিশুদের বাবাকেও আহত অবস্থায় উদ্ধার করি এবং হাসপাতালে পাঠাই।
তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা, আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলেকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তাদের হত্যা করার পর সে নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে আরও তদন্ত করছি।
এসআই মাজেদুল হক বলেন, আহাদের স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। সকালে তিনি কাজে বেরিয়ে যান। ঘটনার সময় বাসায় ছিলেন না। ধারণা করা হচ্ছে ঋণগ্রস্ত হওয়ায় হতাশায় ভুগছিলেন আহাদ। এ কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন।
এই বিভাগের আরও খবর
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি