বাংলাখবর
তুই কিন্তু খালা শাশুড়ি, সোহানা সাবাকে মনে করিয়ে দিলেন শাওন
শাওন : ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরব অভিনেত্রী সোহানা সাবা। দেশের বর্তমান পরিস্থিতি, অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে পরোক্ষভাবেই একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন তিনি।
যার ধারাবাহিকতায় বিগত কয়েকদিনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরোনো স্ট্যাটাস একের পর এক নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিতে দেখা গেছে তাকে।
অনেকটা ‘খোঁচা’ দেওয়ার মতোই স্ট্যাটাসগুলো শেয়ার করে বিভিন্ন মজার ক্যাপশন জুড়ে দিচ্ছেন এই অভিনেত্রী। যেখানে সোহানা সাবা উল্লেখ করেছেন, তিনি আজকাল আসিফ নজরুলের ‘ভক্ত’ হয়ে গেছেন।
কয়েকদিন আগেই আসিফ নজরুলের পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার করে সোহানা সাবা লেখেন, ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল।’
সেই পোস্টের কমেন্টবক্সে এসে মন্তব্য করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। যেখানে সোহানা সাবাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার!
শাওন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। হুমায়ূন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল। সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক।
সে কারণেই শনিবার (৫ অক্টোবর) দুপুরে শাওনকে উদ্দেশ্য করে আরেকটি স্ট্যাটাস দিতে দেখা যায় সোহানা সাবাকে। যেখানে এই অভিনেত্রী লেখেন, চীনের দুঃখ হোয়াংহো, আমার মেহের আফরোজ শাওন আপুর মেয়ের জামাই (আসিফ নজরুল) ওরফে স্যারের দুঃখ তার পুরোনো ফেসবুক স্ট্যাটাস।
ওই পোস্টের মন্তব্যঘরে এসে শাওন আবার সোহানা সাবাকে মনে করিয়ে দেন, তুই কিন্তু খালা শাশুড়ি, হুমমম।
ব্যক্তিজীবনে সোহানা সাবা ও মেহের আফরোজ শাওন দুজনেই বেশ ভালো বন্ধু। সে জায়গা থেকেই নানা খুনসুটিতে মেতে ওঠেন দুই অভিনেত্রী। যা ভক্তরাও বেশ উপভোগ করেন আবার কখনো সমালোচনাতেও মেতে ওঠেন।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল