বাংলাখবর

তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলাও

রাফিয়াথ রশিদ মিথিলা : দ্বিতীয়বারের মতো সংসার জীবনে প্রবেশ করলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান। তাহসানও জানালেন, বিয়ে করেছেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) সকালে দেশের এক সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘হ্যাঁ, বিয়ে করেছি।

কোনো আনুষ্ঠানিকতাও করা হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা।

তবে এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে একটি মিরর সেলফি নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করেছেন মিথিলা। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন।

সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল আজ।
এদিকে স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে তাহসান গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।

প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন।

পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।
 
এই বিভাগের আরও খবর

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল