বাংলাখবর

ডাকাতের অপেক্ষায় মোহাম্মদপুর-আদাবর

বাংলা খবর ঢাকা : পুলিশহীন রাজধানীতে হঠাৎ বেড়েছে ছিনতাই-ডাকাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরবাসী নিজেরাই পাহারা দিচ্ছেন দিচ্ছেন নিজ নিজ এলাকা। এভাবেই কেটেছে চার রাত।

শুক্রবার (০৯ আগস্ট) দিবাগত রাতেও বিপুল সংখ্যক মানুষ রাতভর ছিলেন মোহাম্মদপুর-আদাবর এলাকার মূল সড়ক, অলি-গলিতে। তবে এ রাতে ডাকাতের দেখা মেলেনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সজাগ ও সোচ্চার মোহাম্মদপুর ও আদাবরবাসী এখন ডাকাতের অপেক্ষায় আছেন। কারণ ডাকাতদের প্রতিহত করতে তারা পুরোপুরি প্রস্তুত।

মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. ফরহাদ হোসেন একজন মুদি ব্যবসায়ী। দিনভর দোকানদারি করার পর রাতভর এলাকা পাহারা দিয়েছেন।

ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার ব্যবসা এখানে, বাসা এখানে। নিরাপত্তা দেওয়ার জন্য আছে মাত্র দুইজন নাইটগার্ড। ডাকাতরা যেভাবে কয়েকদিন আসছে, তা দুইজনের পক্ষে সামাল দেওয়া অসম্ভব। তাই আমরা এলাকাবাসী রাস্তায় আছি।

তিনি বলেন, কয়েকদিন আতঙ্ক ছিল। এখন আর আতঙ্ক নাই। আমরা চাই এখন ডাকাত আসুক। তাদেরকে প্রতিহত করার মতো সব রকম ব্যবস্থা আমাদের আছে।

একই তথ্য জানিয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী ইরফান আহমেদ। তিনি বলেন, ডাকাতরা শুরুতে দেশীয় অস্ত্র নিয়ে আসতো। এখন পিস্তল নিয়ে আসে। শুরুতে মানুষের মধ্যে ভয় ছিল। আতঙ্ক ছড়াতো। অনেকে ডাকাত শুনলে নিজেকে লুকিয়ে ফেলতো। এখন আর সেটা হচ্ছে না। মানুষ এখন অনেক সাহসী। ডাকাত আসলে তাদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার সক্ষমতা আমাদের আছে।

আদাবর এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, আমরা চাই ডাকাত আসুক। ডাকাতির শিক্ষা দিয়ে দেব। আমরা প্রস্তুত আছি। আমাদের পাহারা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা

বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক

কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি