বাংলাখবর

ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

আসিফ নজরুল : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশাল বিজয়ের প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে।’

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা লিখেছেন, ‘ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন, তাদের অভিনন্দন। অভিনন্দন জানাই এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সকল অংশগ্রহণকারীদের।’ তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে শিবির ট্যাগ দিয়ে অগণিত কর্মী ও সাধারণ শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক।’

আসিফ নজরুল লিখেছেন, তিনি এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছেন এবং এজন্য নানা হুমকি ও আক্রমণের মুখোমুখি হলেও থামেননি।

উপদেষ্টা জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তার উপন্যাস ‘আমি আবুবকর’ মূলত এই থিমের ওপর লেখা হয়েছিল, যা একুশে বইমেলায় ১১ বার মুদ্রণ করতে হয়েছিল।

নবনির্বাচিত নেতাদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘শিবিরের নেতাদের প্রতি আমার অনুরোধ, গণঅভ্যুত্থানকারী সবাইকে নিয়ে একসাথে কাজ করুন।’

ঢাবির আবাসিক পরিবেশের বেহাল অবস্থার প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা লিখেছেন, সলিমুল্লাহ হলে জুমার নামাজে যাওয়ার পথে বারান্দায় চৌকি-মশারি, ভাঙা টেবিল-চেয়ার দেখে তার কাছে বস্তির মতো মনে হতো, ক্যান্টিন মনে হতো লঙ্গরখানা।

সেই সঙ্গে তিনি নবনির্বাচিতদের প্রতি আশা প্রকাশ করে আরও লিখেছেন, ‘ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করবেন।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। সেখানে ভিপি, জিএস, এজিএস- শীর্ষ এই তিন পদসহ ২৮টি পদের ২৩টিতেই জয় লাভ করেছে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল। রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে ছাত্রসংগঠনটি।   

এই বিভাগের আরও খবর

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল