বাংলাখবর
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
বাংলা খবর ডেস্ক : দোকানের মিষ্টি পছন্দ হচ্ছে না? আবার উৎসবের দিনে মিষ্টিমুখও করতে ইচ্ছে করছে? তাহলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু মালাই লাড্ডু। অল্প কয়েকটি উপকরণেই তৈরি করা যায় এই নরম ও মজাদার মিষ্টি। একবার বানালে দোকানের মিষ্টির কথা মনেই থাকবে না।
মালাই লাড্ডু তৈরিতে যা লাগবে
ছানা - ২ কাপ
কনডেন্সড মিল্ক - ১ কাপ
গুঁড়ো দুধ - আধা কাপ
তরল দুধ - ১ কাপ
এলাচ গুঁড়ো - আধা চা চামচ
ঘি - ১ টেবিল চামচ
কেশর - সামান্য
পেস্তা কুচি - ইচ্ছেমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে ছানা থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। ছানা যতটা সম্ভব শুকনো করে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে মসৃণ করে নিন। খেয়াল রাখবেন, ছানার মধ্যে যেন কোনও দানা না থাকে। এরপর একটি প্যানে ঘি গরম করে তাতে মাখানো ছানা দিন। মাঝারি আঁচে ২–৩ মিনিট নাড়াচাড়া করুন। এবার এতে তরল দুধ, কনডেন্সড মিল্ক এবং গুঁড়ো দুধ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে রান্না করতে থাকুন। মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো ও সামান্য কেশর মিশিয়ে দিন। এবার একটানা নাড়তে থাকুন, যাতে মিশ্রণটি প্যানের তলায় লেগে না যায়। যখন মিশ্রণটি প্যানের তলা ছেড়ে আসবে এবং নরম ডো-এর মতো হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে দিন। কিছুটা ঠান্ডা হলে হাতে সামান্য ঘি মেখে মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল করে লাড্ডু বানিয়ে নিন। সবশেষে লাড্ডুর ওপর পেস্তা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া মালাই লাড্ডু। উৎসবের দিনে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন এই মজাদার মিষ্টি।
এই বিভাগের আরও খবর
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
ঘরেই বানিয়ে নিন নরম-সুস্বাদু মালাই লাড্ডু
খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও
খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও
আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন
আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন
পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি
পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি
ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে
ঈদে ঘরেই কাস্টার্ড সেমাই বানাবেন যেভাবে
ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং
ঈদ রেসিপি: শাহি ফিরনি ও ক্যারামেল পুডিং
দই বিফ রান্নার রেসিপি জেনে নিন
দই বিফ রান্নার রেসিপি জেনে নিন
চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন
চিকেন শিক কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন
ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
ঈদ রেসিপি: ক্ষীর জর্দা
রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি
রোজায় পানিশূন্যতা দূর করবে ঠান্ডা লাচ্ছি
ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি
ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি
