বাংলাখবর
গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন
বাংলা খবর ঢাকা : গাজীপুর মহানগরীর ডুয়েট গেট এলাকায় অবস্থিত এলটেক অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জয়দেবপুর শিমুলতলী এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট সংলগ্ন এই কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে, চারপাশে ঘন কালো ধোঁয়াও ছড়িয়ে পড়ে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুবেল রানা জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখনও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
এলাকাবাসী জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র গরম ও ধোঁয়ার কারণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও কেউ ভেতরে আটকা পড়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে।
এই বিভাগের আরও খবর
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি