বাংলাখবর
কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
বাংলা খবর ঢাকা : ঢাকার কেরানীগঞ্জে রুহিতপুর বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।শনিবার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর বাজার বোর্ডিং এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় দুটি রেস্টুরেন্টসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, রুহিতপুর বাজারে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রাখা গ্যাস সিলিন্ডার নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় দোকান কর্মচারী ও কাস্টমারসহ তিনজন হোটেলে ভেতরে আটকা পড়েন।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কাজল মিয়া জানান, আগুনের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হোটেলের ভেতর থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, যানজটপূর্ণ সড়কে একটি ট্রাক কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ভ্যানটি হোটেলের চুলার উপর এসে পড়ে এবং আগুনের সূত্রপাত হয়। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন পাশের দুইটি হোটেল ও একটি মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুইটি হোটেল ও একটি মুদি দোকান পুরোপুরি এবং একটি হোটেল আংশিক পুড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত হলেও তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এই বিভাগের আরও খবর
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি