বাংলাখবর

আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো: শাকিবের উদ্দেশ্যে বুবলি

চিত্রনায়িকা অপু বিশ্বাসের পর চিত্রনায়িকা বুবলিকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। এমনকি এই সংসারেও আছে শেহজাদ নামে তাদের পুত্র সন্তান। আর এবারের বিষয়টিও দীর্ঘদিন গণমাধ্যম থেকে আড়ালে রেখেছিলেন শাকিব ও বুবলি দু’জনই।

কিন্তু ঘটনা সামনে আসার পর বুবলির পরিণতি হয় অপু বিশ্বাসের মতোই। স¤প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাাৎকারে শাকিব খান জানান, বুবলি সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি। এই সাাৎকারের পর শাকিবকে নিয়ে ১০ মে (বুধবার) ভেরিফায়েড ফেসবু পেজে একটি লেখা পোস্ট করেন বুবলি। পাঠকদের জন্য লেখাটি নিচে তুলে ধরা হলো-

বুবলির ফেসবুক পোস্ট

মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলেনা..

আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?

কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি !!

শেহজাদ এর মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাইনা, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো..

আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদ কে সহও একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি..

শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদ এর পরেও একসাথে থেকেছি , টাইম স্পেন্ড করেছি..

কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইংগিতপূর্ণ কথা বলে সংবাদ করে ীণও চিন্তা প্রকাশ করেন?

এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন..

আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি..

বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানা ভাবে সাপোর্ট দিয়েছি..

আপনার সমসাময়িক এতো বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয়না..

সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে , ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়..

অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবন টাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনার ই ছিলো..

এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না..

এবং শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন..

এই বিভাগের আরও খবর

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট

ফারিণের আবেগঘন পোস্ট

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল