বাংলাখবর

আনন্দের ঈদযাত্রায় বৃষ্টি বিড়ম্বনা

বাংলা খবর ঢাকা : পবিত্র ঈদুল আজহার আর মাত্র চারদিন বাকি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পানে ছুটছে মানুষ।

বৃহস্পতিবার (১৩ জুন) শেষ কর্মদিবসে অফিস করেই নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। দিনভর আবহাওয়া ভালো থাকলেও বিকেলে ঢাকার আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। মুষলধারে পড়া বৃষ্টিতে দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ। তারপরেও বৃষ্টিতে ভিজেই গ্রামে ছুটছেন নগরবাসী।

গাবতলী, নতুনবাজার, কারওয়ানবাজার, বাড্ডা, গুলশানসহ রাজধানীর অধিকাংশ এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

গাবতলী বাস টার্মিনালে পরিবার নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন সরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম। তিনি জানান, দুপুরের মধ্যে অফিস শেষ করে বাসায় যাই। শেষ কর্মদিবসে ঘরমুখো মানুষের কারণে ঢাকার রাস্তায় যানজট হতে পারে এমন চিন্তা থেকে আগেভাগেই টার্মিনালে এসেছি। এখানে আসার পরই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। অনেকে বৃষ্টিতে ভিজেই টার্মিনালে এসেছেন।

বৃষ্টির মধ্যেই সিএনজি থেকে টার্মিনালে নামা মাহমুদ হোসেন নামে এক যাত্রী বলেন, দীর্ঘদিন পর গ্রামে যাচ্ছি। তাই অন্যরকম আনন্দ কাজ করছে। কিন্তু বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হয়েছে। আগে থেকে টিকিট কেটেও রাখিনি। একা হওয়ায় যেকোনোভাবে যাওয়া যাবে এই আশায় এসেছি।

শুধু গাবতলীই নয়, বৃষ্টি উপেক্ষা করেই সব বাস টার্মিনালেই ভিড় করছে ঘরমুখো মানুষ। রাজধানী ছাড়ার মুখগুলোতে বিকেলে কিছুটা যানজট থাকায় ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ তো আছেই।

রংপুরে যাওয়ার জন্য কল্যাণপুরে অপেক্ষারত যাত্রী সাব্বির হোসেন জানান, যানজট এড়াতে আগেভাগেই টার্মিনালে চলে এসেছি। এসে বৃষ্টির কবলে পড়েছি। এখনও গাড়ি ছাড়েনি। রাতে সড়কে জ্যাম হওয়ার সম্ভাবনা বেশি। সড়কেও অবস্থা যে কী হবে তা সময়ই বলে দেবে।

সায়েদাবাদে ঢাকা মেইলের আরেক প্রতিবেদককে হারুন অর রশীদ নামে এক যাত্রী বলেন, বৃষ্টির কারণে পরিবার নিয়ে সায়েদাবাদ পর্যন্ত আসতে খুব কষ্ট হয়েছে। বিশেষ করে, নারী, শিশু ও জিনিসপত্র থাকায় বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে।

ট্রেন ও লঞ্চেও যাত্রীদের চাপ দেখা গেছে। বৃষ্টি মাথায় নিয়ে যাত্রীরা ছুটছেন রেল স্টেশন ও সদরঘাটে। তবে যাত্রীদের চাপ থাকলেও এখনও বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছেন লঞ্চ যাত্রীরাও।

এই বিভাগের আরও খবর

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা

ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা

বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩

রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক

কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি

কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি