বাংলাখবর
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা
বাংলা খবর ডেস্ক : অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় প্রথম কোনো বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়র পদের গৌরব অর্জন করলেন। গত মঙ্গলবার রাতে ক্যামডেন সিটি কাউন্সিল কক্ষে আয়োজিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।
এলিজা আজাদের পৈতৃক নিবাস বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের মেয়ে।
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে তিনি ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
এলিজা আজাদ সংবাদমাধ্যমকে বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে অবস্থান তৈরি করা সহজ ছিল না। তিনি চান, নারীরা রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও এগিয়ে আসুক। এই যাত্রায় স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতা পাওয়ার কথা জানালেন এলিজা আজাদ। তিনি বলেন, তা ছাড়া বাংলাদেশি ও স্থানীয় বহু সাংস্কৃতিক কমিউনিটির সমর্থন তিনি পেয়েছেন। তারা তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
এলিজা আজাদ ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত সিডনির বাংলাদেশি কমিউনিটি।
এর আগে বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল ও মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী বর্তমানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই বিভাগের আরও খবর
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া
কানাডা থেকে ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি!
কানাডা থেকে ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি!
মালয়েশিয়ায় পাম বাগানে সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় পাম বাগানে সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত
ভারতের সীমানা ছাড়াল ‘ককরোচ’ আন্দোলন, দিল্লির আঁচ এবার লন্ডন-নিউইয়র্কে
ভারতের সীমানা ছাড়াল ‘ককরোচ’ আন্দোলন, দিল্লির আঁচ এবার লন্ডন-নিউইয়র্কে
আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী
আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত
লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত
সিডনিতে স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশে খবর দিলেন বাংলাদেশি
সিডনিতে স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশে খবর দিলেন বাংলাদেশি
২০২৭ সালের জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী
২০২৭ সালের জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী
নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ
নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ