বাংলাখবর
অশালীন কমেন্ট, স্ক্রিনশট পোস্ট করে কড়া জবাব দিলেন ভাবনা
ভাবনা : ছোটপর্দার আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের বাইরে নৃত্যে বেশ পারদর্শী তিনি। আর ক্যারিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় দেখা যায় তাকে। এতে কখনো আলোচিত ইস্যু, আবার কখনো ব্যক্তিগত মতমত জানিয়ে থাকেন এ অভিনেত্রী।
সম্প্রতি এ অভিনেত্রী ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। কিন্তু তাতেই কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। তবে নেটিজেনের সেই কটাক্ষে চুপ করে থাকেননি। পাল্টা কড়া জবাবও দিয়েছেন এ তারকা।
অভিনেত্রী ভাবনা কয়েকদিন আগেই তার ছবিসহ একটি সাক্ষাৎকার ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন। পোস্টটিতে ‘মামুন মিয়া’ নামের এক নেটিজেন অশালীন একটি মন্তব্য করেন। যা দৃষ্টি এড়ায়নি তার। এরপর সেই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ওই নেটিজেনকে মেনশন করে পাল্টা পোস্ট দেন ভাবনা।
এ অভিনেত্রী সেই পোস্টে লিখেছেন, ‘এইসব মানুষদের অনেক লাইম লাইট দরকার। “মামুন মিয়া” সে তার ফেসবুকে লিখে রেখেছে ডিজিটাল ক্রিয়েটর। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু সবার দেখা দরকার―সে কেমন কমেন্ট করেন।’
ভাবনার এই পোস্টের পর অবশ্য সেখানে ফের মন্তব্য করতে দেখা যায়নি মামুন মিয়া নামের সেই নেটিজেনকে। তবে ওই নেটিজেনকে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন অন্য নেটিজেনরা।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল