বাংলাখবর
`মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে'
জয়া আহসান : বন্যায় আক্রান্ত দেশ। গত বুধবার থেকে হঠাৎ বন্যায় দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ ৯ জেলায় প্রায় ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। দিনকে দিন সংখ্যা আরো বাড়ছেই। পরিস্থিত অবনতির দিকে যাচ্ছে।
বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী জয়া আহসান সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পোস্টে জয়া লিখেছেন, ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে।
মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’
এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব।
ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত, আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেক গুলো জান বেঁচে যাবে।’
শেষে জয়া বলেন, ‘প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।
এই বিভাগের আরও খবর
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল