বাংলাখবর
‘শেখ হাসিনা আল্লাহর আর্শিবাদপ্রাপ্ত, ভিসানীতির পরোয়া করি না’
বাংলা খবর ডেস্ক : শেখ হাসিনা কখনো মিথ্যা বলেন না, প্রতারণা করেন না। তিনি ঈমানদার নেতা৷ তার সাথে আল্লাহর আশীর্বাদ আছে। মার্কিন নিষেধাজ্ঞা আমরা মানি না, পরোয়াও করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে একথা বলেন তিনি।।
তিনি আরও বলেন, আমার নির্বাচন আমি করব, কারো খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না, কারো খবরদারিতে বাংলাদেশের ভোট হবে না। ভোট হবে সংবিধানের নিয়মে। কারো নিষেধাজ্ঞা মেনে নেওয়ার জন্য দেশ স্বাধীন করিনি। তাছাড়া যারা স্যাংশনের কথা বলে, তাদের দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি এখন সোজা হয়ে দাঁড়াতে পারে না। তারা ভিসা নীতিতে ভর করেছে, আর আওয়ামী লীগ ভর করেছে জনগণের ওপর। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমাদের নিজেদের শক্তিতে আমরা বলিয়ান। শেখ হাসিনার মতো নেতা আমাদের আছেন।
আওয়ামী লীগ সরকারে আছে, তাই তারা মাথা গরম করবে না বলেও জানান ওবায়দুল কাদের।
বিএনপিকে হুঁশিয়ারী দিয়ে তিনি বলেন, কোনো আপোষ হবে না। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা হবে। বিএনপিকে রাজপথে নাশকতার খেলা খেলতে দেয়া হবে না। খেলায় বিএনপি ফাউল করলে পা ভেঙে দেয়া হবে। বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে ওই হাত ভেঙে দিতে হবে, যদি আগুন দিতে আসে ওই হাত পুড়িয়ে দেবো। নির্বাচন আসার সুযোগ হারালে খেলায় হেরে যাবে বিএনপি।
ওবায়দুল কাদের আরও বলেন, তারা (বিএনপি) ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয়, তারাতো ৩৬ মিনিটও খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারেনি, তাই ৩৬ দিনের আল্টিমেটাম দিলাম, সঠিক পথে আসুন।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...