বাংলাখবর
‘মাদক দিয়ে ফাঁসিয়ে দেবো’, আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশ সদস্যের হুমকি
বাংলা খবর ডেস্ক : ‘তোদের যদি এই এলাকায় আবারও দেখি, ফল ভালো হবে না। সরাসরি ৫০ গ্রাম পাউডার (মাদক) পকেটে ঢুকিয়ে দেবো। তখন জীবন শেষ, জামিনও পাবি না। তোদের জন্যই আমরা ঝামেলার মধ্যে পড়েছি। আর কখনও ফিরবি না।’
গাড়ির চালকের আসনে বসা ইউনিফর্ম পরা এক পুলিশ সদস্য এভাবেই হুমকি দিচ্ছেন দুই তরুণকে। মহারাষ্ট্র কংগ্রেসের প্রকাশ করা একটি ভিডিওতে পুলিশ সদস্যের এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। ভিডিওচিত্রটি ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) মুম্বাই পুলিশ পুরো ঘটনার তদন্ত নির্দেশ দিয়েছে এবং অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে তার বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে দিয়েছে।
অভিযুক্ত পুলিশ সদস্য শিবাজীনগর থানায় কর্মরত ছিলেন বলে রাজ্যের স্বরাষ্ট্র দফতর নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা গেছে, চালকের আসনে থাকা ওই পুলিশ কর্মকর্তা যখন হুমকি দিচ্ছিলেন, তখন গাড়িতে থাকা দুই তরুণ ভিডিওটি ধারণ করছিলেন এবং বিষয়টি নিয়ে হাসাহাসি করছিলেন।
ভিডিওটি সকালে ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সত্যতা যাচাইয়ের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই চালককে বর্তমান পোস্টিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে এই ঘটনার পর মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি হর্ষবর্ধনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মহারাষ্ট্রের পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) সদানন্দ দাতে এবং মুম্বাই পুলিশ কমিশনার দেভেন ভারতীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেয়। তারা অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।
সূত্র: দ্য হিন্দু
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬