বাংলাখবর

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল

বাংলা খবর ঢাকা : রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছে ভাইরাল খ্যাতি পাওয়া বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।

ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছে ভাইরাল খ্যাতি পাওয়া বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। সকাল থেকেই শত শত দর্শনার্থীর ভিড়ে সরগরম হয়ে ওঠে মহিষটির ঘেরাটোপ এলাকা। শিশু থেকে বয়স্ক—সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন এই গোলাপি রঙের বিরল মহিষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এর চেহারার মিল খুঁজে মেতে উঠেছেন আলোচনায়।

শুক্রবার (২৯ মে) সরেজমিনে দেখা যায়, জাতীয় চিড়িয়াখানার বৃহৎ প্রাণী শাখার সামনে দর্শনার্থীদের দীর্ঘ ভিড়। অনেকেই শুধু একনজর ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতেই চিড়িয়াখানায় এসেছেন। দর্শনার্থীদের কোলাহলের মধ্যেও নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মহিষটিকে। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে বিশ্রামও নিচ্ছিল সে।

পাইকপাড়ার খামার থেকে জাতীয় আলোচনায়
নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারে জন্ম নেয়া এই মহিষটির মাথার ঢেউ খেলানো সোনালি চুল ও গোলাপি আভাযুক্ত শরীরের কারণে প্রথমে স্থানীয়ভাবে পরিচিতি পায়। পরে খামার মালিকের পরিবারের সদস্যরা মজার ছলে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় প্রাণীটি। দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমেও স্থান পায় এর খবর। প্রতিদিন শত শত মানুষ ভিড় করতে শুরু করেন খামারটিতে। ঈদকে সামনে রেখে মহিষটি বিক্রি করা হলেও শেষ পর্যন্ত কোরবানি হয়নি। বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে সরকার ঈদের আগেই এটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যালবিনো বৈশিষ্ট্যের এ ধরনের মহিষ অত্যন্ত বিরল। প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০ লাখ মহিষের মধ্যে এমন একটি পাওয়া যেতে পারে। মূলত বিশেষ ধরনের জিনগত বৈশিষ্ট্যের কারণেই এমন রঙ ও গঠন দেখা যায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহনের সময় মহিষটির শরীরে সামান্য আঘাত লাগলেও বর্তমানে সেটি চিকিৎসাধীন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

সাভার থেকে আসা দর্শনার্থী রিফাত হোসেন বলেন, ফেসবুকে দেখেই আগ্রহ তৈরি হয়েছিল। তাই সকালে চলে এসেছি। সামনে থেকে দেখে আরও ভালো লাগছে।

বাড্ডা থেকে পরিবার নিয়ে আসা রোকসানা আক্তার বলেন, বাচ্চারা অন্য কিছু দেখতে চায়নি। চিড়িয়াখানায় ঢুকেই আগে ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে এসেছে।

আট বছরের শিশু তামিমের ভাষায়, ‘অনেক সুন্দর। আগে কখনও এমন মহিষ দেখিনি।’

অনেক দর্শনার্থী মনে করছেন, প্রাণীটিকে কোরবানি না করে সংরক্ষণ করার সিদ্ধান্ত যথার্থ হয়েছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম বিরল এই প্রাণী সম্পর্কে জানার সুযোগ পাবে।

ঈদের নতুন আকর্ষণ
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সাধারণত ঈদের দিনে দর্শনার্থীর চাপ তুলনামূলক কম থাকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঈদের দিন থেকেই ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে মানুষের আগ্রহ বাড়তে শুরু করেছে, যা দ্বিতীয় দিনে আরও বেড়েছে।

জাতীয় চিড়িয়াখানায় প্রবেশের জন্য জনপ্রতি ৫০ টাকা টিকিট মূল্য নির্ধারিত থাকলেও দর্শনার্থীদের উৎসাহে কোনো ভাটা নেই। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে মহিষটির ঘেরাটোপের সামনে ভিড় আরও বাড়তে দেখা গেছে।

কয়েক সপ্তাহ আগেও সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল এক প্রাণী ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। আর এখন সেটিই জাতীয় চিড়িয়াখানার নতুন তারকায় পরিণত হয়েছে। ফলে এবারের ঈদে বাঘ, সিংহ কিংবা হাতিকে নয়, বরং গোলাপি রঙের এই বিরল মহিষকেই দেখতে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন দর্শনার্থীরা।

এই বিভাগের আরও খবর

আর্থিক অনিয়ম-শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
আর্থিক অনিয়ম-শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

আর্থিক অনিয়ম-শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খনন করবে সরকার
গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খনন করবে সরকার

গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খনন করবে সরকার

‘আমার অবর্তমানে শেখ সেলিম দলের হাল ধরবেন’
‘আমার অবর্তমানে শেখ সেলিম দলের হাল ধরবেন’

‘আমার অবর্তমানে শেখ সেলিম দলের হাল ধরবেন’

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, ট্র্যাকিং ও কিউআর কোড
অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, ট্র্যাকিং ও কিউআর কোড

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, ট্র্যাকিং ও কিউআর কোড

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের
নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’

‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’

মন্ত্রিসভায় ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন
মন্ত্রিসভায় ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন

মন্ত্রিসভায় ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন

প্রেসিডেন্টকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা
প্রেসিডেন্টকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা

প্রেসিডেন্টকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

‘ইন্টারপোলে শেখ হাসিনার নামে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে’
‘ইন্টারপোলে শেখ হাসিনার নামে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে’

‘ইন্টারপোলে শেখ হাসিনার নামে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে’