বাংলাখবর
৭ বছর পর স্বামীর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া
বাংলা খবর, ঢাকা : সাত বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।
নীল রঙের প্রাইভেটকারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। শেরেবাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক মাজারের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর দুই ভাই মরহুম সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।
জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন দ্রুত এর ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।’
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...