বাংলাখবর
৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হচ্ছে ভারত
বাংলা খবর ডেস্ক : বর্তমানে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। ২০২৮-২৯ অর্থবছরে দেশটির অর্থনীতির আকার ৫ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)।
এই লক্ষ্য অর্জনে সরকার বহুমুখী প্রবৃদ্ধি কৌশল গ্রহণ করেছে বলে জানা গেছে।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, রাজ্যসভায় লিখিত এক বার্তায় এ তথ্য জানান দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের (এপ্রিল ২০২৬) তথ্য অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরে ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার প্রায় ৫ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পরিণত হবে।
বহুমুখী প্রবৃদ্ধি কৌশল
সীতারামন বলেন, সরকার কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন শিল্পের বিকাশ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতকে সহায়তা, অবকাঠামো সম্প্রসারণ, সরবরাহব্যবস্থা উন্নয়ন এবং ব্যবসা পরিচালনা সহজ করার ওপর গুরুত্ব দিচ্ছে।
এ ছাড়া আয়কর ও জিএসটি সংস্কারের মাধ্যমে করব্যবস্থাকে আরো কার্যকর করা, উদ্ভাবন ও ডিজিটাইজেশন উৎসাহিত করা, মানবসম্পদ উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী আরো বলেন, সরকারি মূলধনী ব্যয় বৃদ্ধি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) নীতির উদারীকরণ, রপ্তানি বৃদ্ধি এবং বিচক্ষণ রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে সামষ্টিক অর্থনীতিকে শক্তিশালী করার পদক্ষেপও এই কৌশলের অংশ।
উৎপাদন ও এমএসএমই খাতে জোর
উৎপাদনশিল্পকে শক্তিশালী করতে প্রোডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই), মেক ইন ইন্ডিয়া, ন্যাশনাল লজিস্টিকস পলিসি, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম এবং পিএম গতিশক্তি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য দেশীয় উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো।
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের জন্য ঋণ গ্যারান্টি বৃদ্ধি, ইমার্জেন্সি ক্রেডিট গ্যারান্টি স্কিম, এমএসএমই শ্রেণিবিন্যাসের সংশোধন, ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম (টিআরইডিএস) শক্তিশালী করা, সহজতর উদ্যম নিবন্ধন, সরকারি ই-মার্কেটপ্লেসে (জিইএম) প্রবেশাধিকার বৃদ্ধি এবং পিএম বিশ্বকর্মা প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হচ্ছে।
সেবা ও কৃষি খাতে নতুন উদ্যোগ
সেবা খাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি), মেডিক্যাল ভ্যালু ট্রাভেল, অরেঞ্জ ইকোনমি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেমের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে ন্যাশনাল ইনস্টিটিউট অব হসপিটালিটি, আঞ্চলিক মেডিক্যাল হাব, অ্যালাইড হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট, এভিজিসি (অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং ও কমিকস) কনটেন্ট ক্রিয়েটর ল্যাব এবং বিশ্ববিদ্যালয় টাউনশিপ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়া কৃষি খাতে সেচ, প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল কৃষি, ফসলের বহুমুখীকরণ, ফসল-পরবর্তী অবকাঠামো এবং বাজারে প্রবেশাধিকার উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কৌশলগত খাতে বিনিয়োগ
অর্থমন্ত্রী সীতারামন জানান, সাম্প্রতিক বাজেটগুলোতে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিকস, বায়োফার্মাসিউটিক্যাল, বিরল খনিজ, রাসায়নিক, মূলধনী যন্ত্রপাতি, পরিচ্ছন্ন জ্বালানি এবং উন্নত উৎপাদন শিল্পকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া পিএম-সেতু প্রকল্পের মাধ্যমে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সীতারামনের মতে, এসব পদক্ষেপ ভারতের মধ্যমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করবে এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
ব্যাংকের ঋণ পুনরুদ্ধার
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ‘সারফেসি আইন, ২০০২’-এর আওতায় ব্যাংকগুলো ২ লাখ ১৫ হাজার ৭০৯টি মামলা দায়ের করেছে। যার সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ১ লাখ ৩ হাজার ১৮০ কোটি রুপি।
এর মধ্যে ব্যাংকগুলো ৩২ হাজার ৪৬৬ কোটি রুপি আদায় করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।
এই বিভাগের আরও খবর
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার