বাংলাখবর
২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে আসছেন তারেক রহমান
বাংলা খবর ঢাকা : ১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, মেয়েকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে।
এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কমিটির সদস্যসচিব ও বিএনপির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি।
অন্যদিকে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন। ফ্লাইটের ল্যান্ডিং টাইম বেলা ১১টা ৫৫ মিনিট। তাকে সংবর্ধনার জন্য জায়গা নির্ধারণ করা হচ্ছে, চূড়ান্ত হলে জানানো হবে। তবে জনদূর্ভোগ হয় এমন কাজ করবে না বিএনপি।
তিনি বলেন, বিমানবন্দর থেকে কোথায় বসবেন বা তার রুট নিয়ে কমিটি কাজ করছে। পরে সময়মতো তা জানানো হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে, নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেয়া হচ্ছে। সরকারের তরফ থেকেও সহযোগিতা পাচ্ছি।
অভ্যর্থনা কার্যক্রমের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, সারাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হচ্ছে কীভাবে ২৪ তারিখ রাতের মধ্যেই সবকিছু প্রস্তুত হবে। মানুষের মধ্যে তারেক রহমানের ফেরার ব্যাপারে এবং তাকে একনজর দেখার ব্যাপারে ব্যাপক আগ্রহ। তাই তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এমন স্মরণীয় করতে আয়োজন হচ্ছে। সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...