বাংলাখবর

হ্যাটট্রিকে দেম্বেলের জাদু, নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের চূড়ান্ত লড়াইয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ফ্রান্স। উসমান দেম্বেলের রূপকথার মতো হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে নাম লিখিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

বস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নরওয়ের রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন উসমান দেম্বেলে। মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েন পিএসজির এই ফরোয়ার্ড।

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকটি অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের দখলে। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকারের ৩৫ মিনিটের মধ্যে করা হ্যাটট্রিককে পেছনে ফেলে দুইয়ে উঠে এলেন দেম্বেলে।

নরওয়ের হয়ে ২১ মিনিটে থেলো অসগার্ড একটি গোল শোধ করলেও ৫০ মিনিটে ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের পেনাল্টি মিস তাদের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয়। ম্যাচের যোগ করা সময়ে দেজিরে দুয়ের গোল ফ্রান্সের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে।

নকআউট নিশ্চিত হলেও শেষ ৩২ দলের রাউন্ডে ফ্রান্সের প্রতিপক্ষ কোন দল, তা এখনো নিশ্চিত হয়নি। গত আসরের রানার্সআপদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’, ও ‘এইচ’ গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল। সেটা সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি। আর গ্রুপ রানার্স আপ হওয়ায় নরওয়ে এখন নকআউটে মুখোমুখি হবে ‘ই’ গ্রুপের রানার্স আপ আইভরিকোস্টের।

এই বিভাগের আরও খবর

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি

বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

বিয়ে করলেন রোনালদো-জর্জিনা