বাংলাখবর
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
বাংলা খবর ডেস্ক : কৌশলগত উপকূলীয় শহর মোখা দখলের পর ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছিল সৌদি আরব। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, হুতিরা বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ায় মার্কিন বিমান হামলার অনুরোধ জানাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার পরপর দুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেন। সৌদি যুবরাজ প্রথমে ইয়েমেনের সরকারি বাহিনীর পিছু হটার পরিস্থিতি তুলে ধরেন। এর কয়েক ঘণ্টা পর সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানান।
বিষয়টি সম্পর্কে অবগত সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ইরান ও হরমুজ প্রণালি ইস্যুতে মার্কিন বাহিনীর ব্যস্ততা এবং নতুন করে আর কোনও যুদ্ধফ্রন্ট খোলার ঝুঁকি এড়াতেই এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
সরাসরি বিমান হামলার সম্ভাবনা নাকচ করে দিলেও হোয়াইট হাউস সৌদি বাহিনীকে সহায়তার জন্য ‘নন-কাইনেটিক’ বা পরোক্ষ সহায়তা দিতে সম্মত হয়েছে। এর আওতায় গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণের তথ্য সরবরাহে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া সৌদি আরবের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকেও রিয়াদে পাঠিয়েছে ওয়াশিংটন।
প্রসঙ্গত, ইয়েমেনের সরকারি বাহিনীকে কাবু করে লোহিত সাগর তীরবর্তী ইয়েমেনের পুরো ভূখণ্ড নিজেদের দখলে নিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেবের নিয়ন্ত্রণও তাদের দখলে চলে এসেছে।
এই বিভাগের আরও খবর
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫