বাংলাখবর
হাসিনা ফেরার চেষ্টা করলে মানুষ টুকরো টুকরো করে খাবে : জয়নুল আবেদীন
বাংলা খবর ঢাকা : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর স্বৈরাচার হাসিনা বিদেশে পালিয়ে গেছেন, তিনি আর দেশে ফিরতে পারবেন না। ফেরার চেষ্টা করলে বাংলাদেশের বিমান বন্দরে আসামাত্রই জনগণ তাকে কামড়ে কামড়ে খাবে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তা করার ঘটনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। চিরদিনের জন্য পালিয়ে গিয়েছেন। বাংলাদেশের মানুষ আর আপনাকে এ দেশে ফিরতে দেবে না। আপনি যদি ফিরে আসার চেষ্টা করেন তাহলে মানুষ গণভবন যেভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে ঠিক সেভাবে আপনাকেও টুকরো টুকরো খাবে মানুষ। কোনো অবস্থাতেই আপনি ফিরে আসার চেষ্টা করবেন না।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। তাকে হামলা করে আপনারা মনে করবেন না সরকার ভয় পেয়ে গেছে।
প্রবীণ এই আইনজীবী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। তাকে হামলা করে আপনারা মনে করবেন না সরকার ভয় পেয়ে গেছে। আসিফ নজরুলের ওপর হামলার কারণে সারাদেশের ছাত্র সমাজ, আজকে দেখেন আইনজীবীরাও জেগে উঠেছে। ভবিষ্যতে কোনো উপদেষ্টার ওপর হামলা করা হলে এদেশে বিচার হবে, আন্তর্জাতিক আদালতেও বিচার করা হবে।’
এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদুন্নাহার লাইলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাকসুদ উল্লাহ, সহ অর্থ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান প্রমুখ।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...