বাংলাখবর

হামলা চালালে পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়া হবে: ইরান

বাংলা খবর ডেস্ক : গত সপ্তাহে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধ এবং কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আশায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

ট্রাম্পের হুমকি অনুযায়ী ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার টার্গেট ছিল। এর জবাবে তেহরান জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা হিসেবে পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকার’ করে দেওয়া হবে। প্রতিবেশী দেশগুলোকে এই হুমকির পাশাপাশি হামলা চালানোর জন্য সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর একটি তালিকাও দিয়েছে ইরান। নাম প্রকাশ না করার শর্তে উপসাগরীয় অঞ্চেলের দুই কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

উপসাগরীয় অঞ্চলের ওই দুই কর্মকর্তার একজন এএফপিকে বলেন, ‘ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ করেন, তাহলে একের পর এক দেশে হামলা চালিয়ে পুরো উপসাগরীয় অঞ্চলকে অন্ধকার করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।’ মধ্যপ্রাচ্যের আরেক কর্মকর্তাও তেহরানের পক্ষ থেকে এ ধরনের বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্পর্শকাতর বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় ওই দুই কর্মকর্তা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

পরিকল্পিত ওই হামলা ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণ’ হতে পারতো, এমন মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছিলেন; যা নিয়ে তিনি আগেও বারবার হুমকি দিয়ে এসেছেন।

কর্মকর্তারা বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের কোনো বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হলে উপসাগরীয় অঞ্চলের ঠিক একই ধরনের স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।

ইরান এর আগেও প্রকাশ্যে এ ধরনের হুমকি দিয়েছে। তবে এবারের বার্তাটি ছিল অত্যন্ত ভয়াবহ ও সুনির্দিষ্ট। উপসাগরীয় ওই কর্মকর্তা বলেন, নতুন এই বার্তায় হামলার জন্য নির্ধারিত লক্ষ্যবস্তুর একটি দীর্ঘ তালিকাও দিয়েছে ইরান।

গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে যেকোনো আক্রমণের জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে। বিপরীতে তেহরানও ‘যেমন আঘাত তেমন প্রত্যাঘাত’ নীতির হুঁশিয়ারি দিয়েছিল।

এই বিভাগের আরও খবর

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬