বাংলাখবর
হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা শিখ সংগঠনের
বাংলা খবর ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)। সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে সংগঠনটি জানায়, ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য বক্তব্য অনুযায়ী ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে। এই পরিস্থিতিতে হত্যাকারীদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার এবং প্রত্যর্পণে সহায়ক নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ৫৫ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।
এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন অভিযোগ করে বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের মোদি সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি সন্ত্রাসী কার্যক্রমের অংশ।’ এই হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে মিল রয়েছে বলেও দাবি করেন তিনি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এই পুরস্কার ঘোষণার মূল লক্ষ্য হলো- জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও প্রত্যর্পণের প্রক্রিয়ায় কার্যকর সহায়তা প্রদান করা।
এই বিভাগের আরও খবর
কানাডাকে সদস্য বানালে ইইউয়ের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে যুক্তরাষ্ট্র
কানাডাকে সদস্য বানালে ইইউয়ের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে যুক্তরাষ্ট্র
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত
এআইয়ের গতি কমানোর প্রস্তাবে রাজি নন জাকারবার্গ
এআইয়ের গতি কমানোর প্রস্তাবে রাজি নন জাকারবার্গ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার বিল পাস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার বিল পাস
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য করার প্রস্তাব
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য করার প্রস্তাব
গাজায় ভবন ধসে শিশুসহ নিহত ২০, অনেকে নিখোঁজ
গাজায় ভবন ধসে শিশুসহ নিহত ২০, অনেকে নিখোঁজ
ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...