বাংলাখবর
হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
বাংলা খবর ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী জোর করে খোলার জন্য সামরিক অভিযান চালানো অবাস্তব বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধে বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যে তিনি হতাশা প্রকাশ করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মিত্রদের এটি পুনরায় স্বাভাবিক করতে সামরিক অভিযানের আহ্বান জানিয়েছিলেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়া সফরকালে সাংবাদিকদের ম্যাক্রোঁ বলেন, কিছু লোক সামরিক অভিযানের মাধ্যমে বলপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণাকে সমর্থন করে, যা যুক্তরাষ্ট্রও মাঝে মাঝে প্রকাশ করে থাকে, যদিও এর অবস্থানে ভিন্নতা দেখা গেছে।
তিনি বলেন, এটি এমন একটি বিকল্প যা আমরা কখনোই সমর্থন করিনি, কারণ এটি অবাস্তব। তিনি আরও বলেন, এতে অনন্তকাল লেগে যাবে এবং যারা এই প্রণালী দিয়ে যাতায়াত করবে, তারা বিপ্লবের রক্ষকদের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে
ম্যাক্রোঁ সংঘাত শেষ হওয়ার পর হরমুজের মধ্য দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে একটি জোট গঠনের জন্য ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে কাজ করবেন বলে আশাবাদ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে এই প্রণালীটি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে, কারণ এটি জ্বালানি প্রবাহ সার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই করা সম্ভব।
ন্যাটো মিত্রদের নিয়ে ট্রাম্পের সমালোচনা এবং জোট থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সঙ্গে আমেরিকানরা নিজেদের উদ্যোগে যে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে, আমি সে বিষয়ে কোনো চলমান বক্তব্য দিতে চাই না। তারা সাহায্য না পাওয়ার জন্য আক্ষেপ করতে পারে, কিন্তু সেটা আমাদের অভিযান নয়। আমরা যত দ্রুত সম্ভব শান্তি চাই।
এমনকি স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁ এবং তাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পে কটাক্ষের বিষয়ে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য “না মার্জিত, না সঙ্গতিপূর্ণ” ছিল দাবি করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত করেছে ইরান। তবে আন্তর্জাতিক এই রুটে জ্বালাতি তেলসহ নির্বিঘ্নে পণ্য আনা নেওয়া করতে সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: রয়টার্স, গাল্ফ নিউজ।
এই বিভাগের আরও খবর
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং