বাংলাখবর
হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেল ইরান
বাংলা খবর ডেস্ক : হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর আরোপিত টোল থেকে সংগৃহীত প্রথম অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবেই বলেছেন, ‘হরমুজ থেকে পাওয়া টোলের প্রথম অর্থ ইরানের সেন্ট্রাল ব্যাংকে ঢুকেছে।’ তবে কীভাবে রাজস্ব সংগ্রহ করা হয়েছিল বা কে তা পরিশোধ করেছিল, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আগেই তেহরান বলেছিল, তারা কেবল ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর জাহাজকে হরমুজে চলাচলের অনুমতি দেবে এবং প্রতি জাহাজ থেকে প্রায় ২০ লক্ষ ডলার টোল আদায় করবে। কিন্তু সেই সময়ে এ বিষয়ে কোনো স্পষ্টীকরণ ছিল না যে, ইরান যাতায়াতের জন্য কী পরিমাণ টোল নিচ্ছে, বা আদৌ কোনো টোল নিচ্ছে কি না।
এদিকে ইরানের আরেকজন জ্যেষ্ঠ সংসদ সদস্য আলিরেজা সালিমি তাসনিমকে বলেছেন, ‘আমি নির্ভরযোগ্য সূত্রে শুনেছি যে, ইরান হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে টোল আদায় করেছে।’
তিানি আরও বলেন, ‘এই জাহাজগুলোর প্রতিটি থেকে সংগৃহীত রাজস্বের পরিমাণ, পণ্যের ধরন ও পরিমাণ এবং বহন করা ঝুঁকির মাত্রার ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয় এবং এই রাজস্ব কীভাবে ও কী পরিমাণে আদায় করা হবে, তা ইরানই নির্ধারণ করে। নিয়মকানুন আমরাই নির্ধারণ করি।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে হুমকি দিয়েছেন।
গত ১২ এপ্রিল নিজের ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প জানান, ‘তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় থাকা এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করে আটক করতে, যেগুলো ইরানকে টোল দিয়েছে’।
তিনি আরও বলেন, ‘যে অবৈধ টোল দেবে, গভীর সমুদ্রে তার যাত্রা নিরাপদ হবে না।’
সূত্র: তাসনিম নিউজ, বিবিসি
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা