বাংলাখবর

সৌদির বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি হুথিদের

বাংলা খবর ডেস্ক : ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা হামলার চেষ্টা হলে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথির পক্ষ থেকে এ দাবি করা হয়।

হুথিদের দাবি, সৌদি আরবের যুদ্ধবিমান সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক উড়োজাহাজের অবতরণ ঠেকানোর চেষ্টা করেছিল। তাদের বাহিনী ওই যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করে।

এক ভিডিওবার্তায় হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, অপরাধী সৌদি শত্রুকে আমরা সতর্ক করছি, আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে আগ্রাসনের যেকোনো প্রচেষ্টা পুনরাবৃত্তি করা হলে স্থল ও সমুদ্রে তাদের বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য যেকোনো পরিণতি সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।

এর আগে হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, ইরানি উড়োজাহাজটি নিরাপদে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেটি তেহরানে ফিরে যায়।

হুথিদের দাবি, ওই বিমানে তাদের প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে গিয়েছিলেন।

তবে সৌদি আরবের পক্ষ থেকে হুথিদের এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হুথিদের দাবিও যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার